শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

বিপিসির ২ পরিচালককে সরিয়ে জনপ্রশাসনে সংযুক্ত

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) দুই পরিচালককে তাৎক্ষণিকভাবে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে বৃহস্পতিবার (৫ মার্চ) এ তথ্য জানানো হয়।  

ওই দুই কর্মকর্তা হলেন যুগ্ম সচিব পদমর্যাদার পরিচালক এ কে এম আজাদুর রহমান এবং মুহাম্মদ আশরাফ হোসেন।
 
প্রজ্ঞাপনে জানানো হয়, এ কে এম আজাদুর রহমান বিপিসির পরিচালক (যুগ্মসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্মসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। একইভাবে বিপিসির পরিচালক (যুগ্মসচিব) মুহাম্মদ আশরাফ হোসেনকেও একই পদে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ৮ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই দিন বিকেলেই তাদের বর্তমান দায়িত্ব থেকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।
 
ইরান যুদ্ধের প্রেক্ষাপটে দেশের জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে সরকারের এ সিদ্ধান্ত এসেছে।



সোশ্যাল মিডিয়া
রমজান সময়সূচি

আজ ১৭ রমজান

সেহরির শেষ: ০৪:৫৯ AM

ইফতার শুরু: ৬:০৫ PM

.

Developed by Barishal Host