বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

মাদারীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বোমা তৈরির মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভুগীর সংবাদ সম্মেলন

মাদারীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বোমা তৈরির মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভুগীর সংবাদ সম্মেলন

মোঃ হেমায়েত হোসেন খান নিউজ ডেস্ক মাদারীপুর।

মাদারীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বোমা তৈরির মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বিচার ন্যায় দাবি করেছেন ভুক্তভুগী আকাশ খালাশী।
শুক্রবার সকালে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকার সালাউদ্দিন খালাশীর ছেলে আকাশ খালাশী নিজ তার বাড়িতে সংবাদ সম্মেলন করে বিচার ন্যায় দাবি করেন।

ভুক্তভুগী আকাশ খালাশী জানান,গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আমাকে নিয়ে বোমা তৈরির মিথ্যা অপপ্রচার করা হয়েছে ,আমি নাকি হাতবোমা তৈরি করার সময় অসাবধানতাবশত আমার হাতে বোমাটি বিস্ফোরণ ঘটে এবং আমি নাকি গুরুতর আহত হই।

এরপরে আরো বলা হয়েছে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যান এবং পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হয় তারপর নাকি এক পর্যায়ে ঘটনা জানাজানি হলে হাসপাতালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আমি নাকি চিকিৎসা না নিয়েই হাসপাতাল থেকে পালিয়ে যাই।

আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এসব মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালানো হয়েছে। আপনারা আজকে যারা আমার সামনে উপস্থিত হয়েছেন দয়া করে আমার শরীরটা ভাল ভাবে চেক করে দেখেন আমার কোন যায়গায় বোমার আঘাত রয়েছে? আমি এসব মিথ্যা অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

এসময় উপস্থিত ছিলেন মস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মনজুর হোসেন মিন্টু, স্থানীয় ব্যবসায়ী সামচু সরদার,স্থানীয় বাসিন্দা আব্দুল আলী হাওলাদার,মাসুম সরদার,সিমান্ত সরদার,আমানউল্লাহ প্রমুখ।



সোশ্যাল মিডিয়া

[ramadan_somoysuci]