বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

মাদারীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মাদারীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বি.এম. হা‌নিফ​,কালকিনি।।

মাদারীপুর জেলার কালকিনিতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। আজ বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কালকিনি পৌরসভা হাসপাতাল রোডের ওয়ালটন প্লাজা কার্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়। ওয়ালটন প্লাজার দেশব্যাপী একযোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনের অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়।
​ওয়ালটন প্লাজা কালকিনি শাখার ম্যানেজার মো. হাফিজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসক ডাঃ খন্দকার মশিউর রহমান (এমবিবিএস, আল্ট্রা)।
​সকাল থেকেই ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ক্যাম্পে আগত রোগীদের বিভিন্ন রোগ নির্ণয় করে বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়া হয়।
​এ বিষয়ে ওয়ালটন প্লাজার কালকিনি শাখার ম্যানেজার মো. হাফিজুল ইসলাম জানান, “ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে ওয়ালটন প্লাজা সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী একযোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আমাদের এই ধরণের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
​বিনামূল্যে এমন উন্নত চিকিৎসাসেবা পেয়ে ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন সেবা নিতে আসা স্থানীয় সাধারণ মানুষ।

 



সোশ্যাল মিডিয়া

[ramadan_somoysuci]