বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

কালকিনিতে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত

কালকিনিতে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত

বি.এম.হা‌নিফ,​কালকিনি থে‌কে
মাদারীপুরের কালকিনিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে কালকিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপ‌জেলার পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি ও গ্রামীণ জনজীবনের নানা অনুষঙ্গ ফুটিয়ে তোলা হয়।
​শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আ‌নিসুর রহমান তালুকদার খোকন সংশ্লিষ্ট উপ‌জেলা প্রশাস‌নের প্রধান ব্যক্তিগণ।
​প্রধান অ‌তি‌থি ব‌লেন, “পহেলা বৈশাখ বাঙালি জাতির প্রাণের উৎসব। সকল ভেদাভেদ ভুলে নতুন বছরে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।”



সোশ্যাল মিডিয়া

[ramadan_somoysuci]