শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

মাদারীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ হেমায়েত হোসেন খান
মাদারীপুর প্রতিনিধি।

মাদারীপুরের ডাসারে পবিত্র মাহে রমজান উপলক্ষে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় ডাসার ও কালকিনি উপজেলা কমিটির আয়োজনে উপজেলার পাথুরিয়ারপার বাজারে মীর সেকান্দার আলী মার্কেটের ২ য় তালায় এনা ক্যাফে এন্ড রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ডাসার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম, তিনি বলেন,আপনাদের এই সংগঠনটি দেখে আমি অনেক আনন্দিত হয়েছি, আপনারা আপনাদের সুবিধা অসুবিধার বিষয়ে আমাকে জানাতে পারেন। আপনারা যারা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য আছেন আপনারা যেকোনো প্রয়োজনে আমার কাছে আসবেন আমি আইনগতভাবে আমি আপনাদের পাশে থাকবো।

এসময় মাদারীপুরের ডাসার উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট খান মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট গোলাম আলী আকন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার থানা অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালকিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদ খান,এছাড়াও উপস্থিত ছিলেন কালকিনি পৌর বিএনপির সাবেক সভাপতি মিজান বেপারী,অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার কবির হোসেন,সিনিয়র ওয়ারেন্ট অফিসার হান্নান কবিরাজ,কালকিনি উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট গোলাম মোস্তফা,সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট সাইদুর রহমানসহ কালকিনি ও ডাসার উপজেলার সদস্যবৃন্দ।



সোশ্যাল মিডিয়া
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

ব্রেকিং নিউজ
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলাকাল‌কি‌নি‌তে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও একা‌ডে‌মি মস‌জি‌দের উ‌দ্বোধনডাসারে বাংলা নববর্ষ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিতকালকিনিতে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিতঢাকা-ব‌রিশাল মহাসড়‌কে যা‌ন্ত্রিক ত্রু‌টি‌তে সাকুরা পরিবহনে অগ্নিকাণ্ড,নিহত-১কালকিনিতে দেশি ছাগল পালনে স্বাবলম্বী লাকি বেগমসালাহ উদ্দিন মাহমুদ: সংক্ষিপ্ত পরিচিতিকালকিনিতে পুলিশের বিশেষ অভিযানে ৫ ওয়ারেন্টের ২ আসামি গ্রেফতারকালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট সেই স্কুলছাত্রের মৃত্যুকালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্র আহত,আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ