শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে ঢাকায় মিরসরাইবাসীর ইফতার

রাজধানীতে প্রথমবারের মতো রমজান মাসে ইফতার মাহফিলের আয়োজন করেছিল চট্টগ্রামের মিরসরাই উপজেলাবাসী। সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে এ আয়োজন করা হয়। ‘শিকড়ের টানে, মিরসরাইয়ের মৈত্রী বন্ধনে’, স্লোগানকে সামনে রেখে শুক্রবার (৬ মার্চ) ঢাকার ধানমন্ডি এলাকার একটি রেস্তোরাঁয় মিরসরাই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

ইফতার পূর্ব মুহূর্তে অনুষ্ঠানের আয়োজক আইটি বিশেষজ্ঞ মাইনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুগদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কর্মরত ডা. বদরুল হায়দার চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত মোহাম্মদ জসিম উদ্দিন, খবরের কাগজের অনলাইন বিভাগের শিফট ইনচার্জ সাংবাদিক সালেক নাছির উদ্দিন, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ জয়নাল আবেদীন, আজকের পত্রিকার মার্কেটিং বিভাগের প্রধান সিরাজুল ইসলাম সুমন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পরিচালক দিলরুবা আক্তার, সিঅ্যান্ডএফ ব্যবসায়ী শাহাদাত হোসেন, মনট্রিয়াল অ্যাপারেলস লিমিটেডের মার্চেনডাইজিং ম্যানেজার আবদুল্লাহ আল মামুন চৌধুরী, প্রথম আলোর ডিজিটাল মার্কেটিং বিভাগের ডেপুটি ম্যানেজার সেলিম উদ্দিন রিয়াদ, মিরসরাই কণ্ঠের সম্পাদক মো. শামসুদ্দিন শামস প্রমুখ।

এ সময় বক্তারা আশা প্রকাশ করেন, নিজ এলাকার মানুষদের মাঝে আত্মিক সংযোগ, সহযোগিতা ও নানামুখী উন্নয়নের লক্ষ্যে একটি অরাজনৈতিক সুসংগঠিত প্ল্যাটফর্ম জরুরি। ঈদের পরে আলোচনার মাধ্যমে নির্ধারণ হবে সংগঠনের নাম, আহ্বায়ক কমিটি যার মাধ্যমে ঢাকায় বসবাসরত মিরসরাই উপজেলার মানুষদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ও কল্যাণে একসঙ্গে কাজ করবে। এ সময় তারা এমন উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার আহ্বান জানান।



সোশ্যাল মিডিয়া
রমজান সময়সূচি

আজ ১৭ রমজান

সেহরির শেষ: ০৪:৫৯ AM

ইফতার শুরু: ৬:০৫ PM

.

Developed by Barishal Host