শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

মাদারীপুরে বাজি ফোটানোকে কেন্দ্র করে হামলায় আহত পুলিশ সদস্যের স্ত্রী’র চিকিৎসা অবস্থায় মৃত্যু

মাদারীপুরে বাজি ফোটানোকে কেন্দ্র করে হামলায় আহত পুলিশ সদস্যের স্ত্রী’র চিকিৎসা অবস্থায় মৃত্যু

মোঃ সোহেল শিকদার মাদারীপুর প্রতিনিধি।

মাদারীপুরে বাজি ফোটানোকে কেন্দ্র করে পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে। সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাখালহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজন ও এলাকাবাসী জানায়, গত ১৯ তারিখ বৃহস্পতিবার সকালে গ্রামের কয়েকজন শিশু পটকাবাজি ফোটাচ্ছিল।এ সময় বাজির ফুলকি গিয়ে পড়ে প্রতিবেশী মন্টু শিকদারের স্ত্রী অমৃতি শিকদারের কাপড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সদস্য সুব্রত শিকদারের স্ত্রী গৃহবধু বনানী শিকদার (৩৫) এর সাথে প্রতিবেশীদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রতিবেশী মন্টু শিকদার (৬০) উত্তেজিত হয়ে হালচাষের লাঠি দিয়ে বনানীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে পড়েন তিনি।পরে স্থানীয়রা বনানীকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।সেখানেই চিকিৎসা চলছিলো তার।গতকাল মঙ্গলবার রাতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় বনানীর। মাদারীপুর সদর থানার ওসি বলেন খবর পেয়ে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় ৩ জন কে রাতেই আটক করা হয় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ।



সোশ্যাল মিডিয়া
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

ব্রেকিং নিউজ
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলাকাল‌কি‌নি‌তে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও একা‌ডে‌মি মস‌জি‌দের উ‌দ্বোধনডাসারে বাংলা নববর্ষ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিতকালকিনিতে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিতঢাকা-ব‌রিশাল মহাসড়‌কে যা‌ন্ত্রিক ত্রু‌টি‌তে সাকুরা পরিবহনে অগ্নিকাণ্ড,নিহত-১কালকিনিতে দেশি ছাগল পালনে স্বাবলম্বী লাকি বেগমসালাহ উদ্দিন মাহমুদ: সংক্ষিপ্ত পরিচিতিকালকিনিতে পুলিশের বিশেষ অভিযানে ৫ ওয়ারেন্টের ২ আসামি গ্রেফতারকালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট সেই স্কুলছাত্রের মৃত্যুকালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্র আহত,আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ