শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

কাল‌কি‌নি‌তে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও একা‌ডে‌মি মস‌জি‌দের উ‌দ্বোধন

কাল‌কি‌নি‌তে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও একা‌ডে‌মি মস‌জি‌দের উ‌দ্বোধন

​বি.এম.হা‌নিফ, মাদারীপুর থেকে।। 

​মাদারীপু‌রের কাল‌কি‌নি সৈয়দ আবুল হো‌সেন একা‌ডে‌মির উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও একা‌ডে‌মি স্কুল মসজিদের নির্মাণ কা‌জের শুভ উ‌দ্বোধন করা হয়েছে।
​বৃহস্প‌তিবার (১৬ এ‌প্রিল) সকালে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একা‌ডে‌মির প্র‌তিষ্ঠাতা সভাপ‌তি ও উপ‌জেলা আওয়ামীলী‌গের সহ-সভাপ‌তি আবুল কালাম আজাদ।কাল‌কি‌নি উপ‌জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক মাহবুব মু‌ন্সি
​বক্তব্যে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সততা, শৃঙ্খলা ও পরিশ্রমই তোমাদের সফলতার মূল চাবিকাঠি।” তিনি আরও যোগ করেন, শুধু ভালো ফলাফলই যথেষ্ট নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জন করাও সমান গুরুত্বপূর্ণ। সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছি‌লেন একা‌ডে‌মির সা‌বেক প্রধান শিক্ষক বি.এম. হেমা‌য়েত হো‌সেন, কা‌লিগঞ্জ উচ্চ বিদ‌্যাল‌য়ের সা‌বেক প্রধান শিক্ষক আব্দুস কুদ্দ‌ুস, বীরমু‌ক্তি‌যোদ্ধা আঃ মা‌লেক হাওলাদার,ডি‌কে ক‌লে‌জের প্র‌ফেসর জা‌হিরুল আলম ডা‌লিম, বিআর‌ডি‌পির চেয়ারম‌্যান মিজানুর রহমান বেপারী, উপ‌জেলা ছাত্রদ‌লে‌র সা‌বেক সাধারণ সম্পাদক ‌সিকদার মামুন, উপ‌জেলা যুবদল নেতা শামীম মোল্লা ও যুবদল নেতা আলআ‌মিন মোল্লা।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একা‌ডে‌মির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলী। সভায় প্র‌তিষ্ঠাতা সভাপতি আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন দিক-নির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
​এ সময় আরও উপস্থিত ছিলেন একা‌ডে‌মির সি‌নিয়র ধর্মীয় শিক্ষক আবুল বাসার, বিএস‌সি শিক্ষক জামাল হো‌সেন, সি‌নিয়র শিক্ষক জা‌হিদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ক‌রেন বিদ্যালয়ের সি‌নিয়র শিক্ষক আ‌নোয়ার হো‌সেন।



সোশ্যাল মিডিয়া
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

ব্রেকিং নিউজ
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলাকাল‌কি‌নি‌তে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও একা‌ডে‌মি মস‌জি‌দের উ‌দ্বোধনডাসারে বাংলা নববর্ষ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিতকালকিনিতে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিতঢাকা-ব‌রিশাল মহাসড়‌কে যা‌ন্ত্রিক ত্রু‌টি‌তে সাকুরা পরিবহনে অগ্নিকাণ্ড,নিহত-১কালকিনিতে দেশি ছাগল পালনে স্বাবলম্বী লাকি বেগমসালাহ উদ্দিন মাহমুদ: সংক্ষিপ্ত পরিচিতিকালকিনিতে পুলিশের বিশেষ অভিযানে ৫ ওয়ারেন্টের ২ আসামি গ্রেফতারকালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট সেই স্কুলছাত্রের মৃত্যুকালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্র আহত,আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ