শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

ষড়যন্ত্র করে কেউ ক্ষতি করতে পারবে না, জনগণের মেন্ডেট নিয়ে এই সরকার গঠিত -এমপি আনিছুর রহমান

ষড়যন্ত্র করে কেউ ক্ষতি করতে পারবে না, জনগণের মেন্ডেট নিয়ে এই সরকার গঠিত
-এমপি আনিছুর রহমান

বি.এম. হানিফ, (মাদারীপুর থেকে )
​মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান খোকন তালুকদার বলেছেন, যারা রাজপথে দায়িত্বজ্ঞানহীন আচরণ করছেন এবং ষড়যন্ত্রের লিপ্ত রয়েছেন, তারা বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো ক্ষতি করতে পারবেন না। এই সরকার জনগণের সরকার এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে।
​রবিবার সকালে ডাসার উপজেলার শশীকর উচ্চ বিদ্যালয় ও কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​খোকন তালুকদার তার বক্তব্যে আরও বলেন, “এটি কোনো ফ্যাসিবাদী সরকার নয়। এই সরকার দিনের ভোট রাতে কিংবা বিনা ভোটে ক্ষমতায় আসেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের মেন্ডেট নিয়ে সরকার গঠন করেছে এবং তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। কিছু ষড়যন্ত্রকারী মাইক হাতে পেলেই অবান্তর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছেন, কিন্তু সাধারণ মানুষ আপনাদের এই আচরণকে ধিক্কার জানায়।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল, মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ফজলে এলাহী, কালকিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল ইসলাম এবং ডাসার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম।
​এছাড়াও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার, ডাসার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হেলাল মুন্সি, সাধারণ সম্পাদক সুমন তালুকদার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্বী সরকার, শিশির মজুমদার, আলীম মাতুব্বর এবং সহকারী শিক্ষক রবীন্দ্রনাথ ভৌমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।



সোশ্যাল মিডিয়া
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

ব্রেকিং নিউজ
মাদারীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতমাদারীপুর সংবাদ: রাতের আঁধারে বালু কাটার সময় ৫ ড্রেজার শ্রমিক আটক, ড্রেজারে অগ্নিসংযোগকেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।কালকিনিতে বাস চাপায় শিশু নিহতের জেড়। ঢাকা-বরিশাল মহাসড়কে ট্যায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভকালকিনিতে সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদারের গণসংযোগ ও মতবিনিময়কালকিনি পৌরসভায় মেয়র পদে বিএনপির সমর্থন প্রত্যাশী মামুন শিকদারের ঈদ শুভেচ্ছাপ্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান -এমপি খোকনকালকিনিতে ভুয়া ডাঃ সে‌জে চি‌কিৎসা দেওয়ার অপরা‌ধে এক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কে জ‌রিমানাকালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাবার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিতকালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাকিমের পিতার দাফন সম্পন্ন