বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

কালকিনিতে দুই হাসপাতালে অভিযান: একজনকে জরিমানা, অন্যটি বন্ধ

কালকিনিতে দুই হাসপাতালে অভিযান: একজনকে জরিমানা, অন্যটি বন্ধ

বি.এম.হা‌নিফ​। 
কাল‌কি‌নি প্র‌তি‌নি‌ধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা এলাকায় অবস্থিত দুটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়েছে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার সাইফ উল আ‌রেফীন। অভিযানে নানা অনিয়মের দায়ে একটি ক্লিনিক কে বড় অঙ্কের জরিমানা এবং অন্য একটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
​নিরাময় ক্লিনিকে অর্থদণ্ড
​অভিযান চলাকালে ভূরঘাটা নিরাময় ক্লিনিকে নানা অব্যবস্থাপনা ও অনিয়ম পরিলক্ষিত হয়। সরকারি নীতিমালা অমান্য করে কার্যক্রম পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালত ওই ক্লিনিক কর্তৃপক্ষকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা নগদ অর্থদণ্ড প্রদান করেন।
​আলাউদ্দিন হাসপাতাল বন্ধ ঘোষণা
​অন্যদিকে,আলাউদ্দিন হাসপাতালে অভিযান চালাতে গিয়ে সেখানে কোনো দায়িত্বশীল ব্যক্তি বা চিকিৎসককে খুঁজে পাওয়া যায়নি। হাসপাতালটিতে চিকিৎসার নামে চরম অব্যবস্থাপনা ও অনিয়মের অকাট্য প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে সেটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। একইসাথে জনস্বার্থ রক্ষায় হাসপাতালটির সকল কার্যক্রম স্থগিত করে এটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
​প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সাধারণ মানুষের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনিবন্ধিত ও অনিয়মগ্রস্ত ক্লিনিকগুলোর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।



সোশ্যাল মিডিয়া

[ramadan_somoysuci]