কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাবার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত
বি.এম. হানিফ, কালকিনি থেকে
মাদারীপুরের কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক আশরাফুর রহমান হাকিমের বাবা মরহুম সেকান্দার আলী হাওলাদারের রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কালকিনি মডেল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে এই দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাতে মরহুমের রুহের মাগফেরাত (ক্ষমা) ও উচ্চ মর্যাদা কামনা করা হয়। একই সাথে আল্লাহর দরবারে মরহুমের কবরের শাস্তি লাঘব, রহমত, জান্নাতুল ফিরদাউসে স্থান এবং কবরের আজাব থেকে মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। মোনাজাতে মরহুমের পরিবারের সদস্যরাও অংশ নেন।
উল্লেখ্য, গত ১০ মে (রবিবার) রাত ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে কালকিনি পৌরসভার ৭নং ওয়ার্ডের ঝাউতলা এলাকার বাসিন্দা সেকান্দার আলী হাওলাদার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন
কালকিনি মডেল প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান,জেলা সাংবাদিক সংগঠনের নেতা এস.এম.আরাফাত হাসান,
সাধারণ সম্পাদক আশরাফুর রহমান হাকিম,
কালকিনি সাংবাদিক ফোরাম এর সভাপতি শেখ লিয়াকত হোসেন,ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান আজাদ,
ভূরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম.ম হারুনুর রশীদ,কালকিনি সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাহাদাত ওয়াশিম
এ সময় উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের বি.এম. হানিফ,খন্দকার শামীম, রাজিব আহম্মেদ, রনি আহমেদ নিপুল,আজাদ হোসেন, রাজু আহমেদ, ইশতিয়াক চঞ্চল, শাওন বল,ইব্রাহিম সবুজ,রোমান বেপারী ও আতিক হাসান.আকতার হোসেন,ইজাজুল,ইমরান হোসেন ইমনসহ শ্রেণিপেশার সাধারণ মানুষ।