শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

কালকিনিতে বাস চাপায় শিশু নিহতের জেড়। ঢাকা-বরিশাল মহাসড়কে ট্যায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ

কালকিনিতে বাস চাপায় শিশু নিহতের জেড়।
ঢাকা-বরিশাল মহাসড়কে ট্যায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ

বি.এম. হা‌নিফ,কাল‌কি‌নি।

মাদারীপুরের কালকিনিতে বাস চাপায় আয়শা নামের তিন বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার বিকেলে ঘন্টাব্যাপি ঢাকা-বরিশাল মহাসড়কের পৌর এলাকার ভূরঘাটা বাসষ্ট্যান্ডে বিক্ষুদ্ধ জনতা ট্যায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এতে করে ১০ কিঃমিঃ মহাসড়কে যানযটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পরে সাধারন যাত্রীরা। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ডাসার উপজেলার গোপালপুর এলাকার বনগ্রামের ইতালী প্রবাসী আবুল ঘরামীর শিশুকন্যা আয়শাকে কোলে নিয়ে তার দাদা মোতালেব মেম্বার ভূরঘাটা মিষ্টির দোকানে আসেন। সেখানে মিষ্টি খাওয়া শেষে বাড়ী ফেরার পথে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী বিএমএফ পরিবহনের চাপায় শিশু আড়াই বছ‌রের আয়শা ঘটনাস্থলেই নিহত হয়। এ নিহতের ঘটনার প্রতিবাদে ট্যায়ার জ্বালিয়ে ঘন্টব্যাপি বিক্ষোভ করেন স্থানীয় জনতা ।

উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমদ্দার জানান, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। নিহত শিশুর লাশ উদ্ধার করেছি।

এব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, আমরা ঘটনাস্থলে এসে বিক্ষুদ্ধ জনতাকে সরিয়ে দিয়েছি এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।



সোশ্যাল মিডিয়া
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

ব্রেকিং নিউজ
কালকিনিতে বাস চাপায় শিশু নিহতের জেড়। ঢাকা-বরিশাল মহাসড়কে ট্যায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভকালকিনিতে সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদারের গণসংযোগ ও মতবিনিময়কালকিনি পৌরসভায় মেয়র পদে বিএনপির সমর্থন প্রত্যাশী মামুন শিকদারের ঈদ শুভেচ্ছাপ্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান -এমপি খোকনকালকিনিতে ভুয়া ডাঃ সে‌জে চি‌কিৎসা দেওয়ার অপরা‌ধে এক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কে জ‌রিমানাকালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাবার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিতকালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাকিমের পিতার দাফন সম্পন্নষড়যন্ত্র করে কেউ ক্ষতি করতে পারবে না, জনগণের মেন্ডেট নিয়ে এই সরকার গঠিত -এমপি আনিছুর রহমানমাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগগাজীপুরে ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলায় মানববন্ধন।