মাদারীপুর জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন খোন্দকার মাশুকুর রহমান
বি.এম.হানিফ,কালকিনি থেকে।।
মাদারীপুর জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ও কালকিনির কৃতি সন্তান খোন্দকার মাশুকুর রহমান মাশুক। রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম সক্রিয় রাখা এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতেই এসব নিয়োগ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মাদারীপুর জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক।