বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

কালকিনিতে সাংবাদিক নেতৃবৃন্দকে ইউএনও’র সম্মাননা প্রদান

কালকিনিতে সাংবাদিক নেতৃবৃন্দকে ইউএনও’র সম্মাননা প্রদান

বি.এম. হানিফ কালকিনি থেকে :

মাদারীপু‌রের কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ উল আরেফীন-এর পক্ষ থেকে সাংবাদিক নেতৃবৃন্দকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। সমাজসেবা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।
​উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ইউএনও সাইফ উল আরেফীন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দের হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
​ক্রেস্ট প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “একটি উন্নত ও সমৃদ্ধ উপজেলা গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরা যদি স্বচ্ছতা ও সততার সাথে সংবাদ পরিবেশন করেন,তবে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হয়। কালকিনির সাংবাদিকরা সেই দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছেন বলেই আজ এই ক্ষুদ্র স্বীকৃতি।”
​সম্মাননা গ্রহণকালে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ এই উদ্যোগের জন্য ইউএনও-কে ধন্যবাদ জানান। তারা বলেন, এ ধরনের স্বীকৃতি পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের আরও উৎসাহিত করবে। সামনের দিনগুলোতেও কালকিনির সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং উন্নয়নের খবর তুলে ধরতে সাংবাদিকরা এক হয়ে কাজ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
​অনুষ্ঠানে উপ‌জেলা স্বাস্থ‌্য প‌রিবার পরিকল্পনা অ‌ফিসার আব্দুর রহমান এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



সোশ্যাল মিডিয়া
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

ব্রেকিং নিউজ
কালকিনিতে সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদারের গণসংযোগ ও মতবিনিময়কালকিনি পৌরসভায় মেয়র পদে বিএনপির সমর্থন প্রত্যাশী মামুন শিকদারের ঈদ শুভেচ্ছাপ্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান -এমপি খোকনকালকিনিতে ভুয়া ডাঃ সে‌জে চি‌কিৎসা দেওয়ার অপরা‌ধে এক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কে জ‌রিমানাকালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাবার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিতকালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাকিমের পিতার দাফন সম্পন্নষড়যন্ত্র করে কেউ ক্ষতি করতে পারবে না, জনগণের মেন্ডেট নিয়ে এই সরকার গঠিত -এমপি আনিছুর রহমানমাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগগাজীপুরে ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলায় মানববন্ধন।চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা