প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান -এমপি খোকন
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, দেশের ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা শুরু হয়েছে। তবে ধৈর্য ধরে কাজ করলে দেশ আরও এগিয়ে যাবে এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।
বৃহস্পতিবার সকালে কালকিনি পৌরসভা চত্বরে ঈদুল আজহা উপলক্ষে অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে পরিবারপ্রতি ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে অসহায় মানুষের জন্য ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে, যাতে তারা সুন্দরভাবে ঈদুল আজহা উদযাপন করতে পারেন। রোজার ঈদের মতো কোরবানির ঈদও যেন সবাই আনন্দের সঙ্গে পালন করতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি,উপজেলা যুবদল নেতা মামুন শিকদার,যুবদল নেতা শামীম মোল্লা,উপজেলা ছাত্রদলের আহবায়ক নজরুল ইসলাম হাওলাদাারসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।