বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

কালকিনিতে সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদারের গণসংযোগ ও মতবিনিময়

কালকিনিতে সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদারের গণসংযোগ ও মতবিনিময়

বি.এম.হা‌নিফ,কাল‌কি‌নি
আসন্ন কালকিনি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মামুন শিকদার ব্যাপক গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
​সোমবার (১ জুন)দুপু‌রে কালকিনি পৌরসভার ৯ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী গোপালপুর হাটে এই গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
​গণসংযোগকালে মামুন শিকদার গোপালপুর হাটের ব্যবসায়ী,স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, নাগরিক সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয়দের সাথে উন্মুক্ত আলোচনা করেন এবং একটি আধুনিক পৌরসভা গঠনে জনগণের মূল্যবান মতামত শোনেন।
​মতবিনিময়কালে মামুন শিকদার বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হতে চাই। সাধারণ মানুষের অধিকার আদায় ও জনকল্যাণমূলক কাজ করাই আমার মূল লক্ষ্য। আগামী পৌর নির্বাচনে আমি যদি জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন পাই, তবে কালকিনি পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, বৈষম্যহীন ও শতভাগ জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলবো।”
​এ সময় উপস্থিত স্থানীয় ব্যবসায়ীরা হাটের নানা সমস্যার কথা তুলে ধরেন এবং এলাকার উন্নয়নে তরুণ ও উচ্চশিক্ষিত এই প্রার্থীর প্রতি তাদের প্রত্যাশার কথা জানান। গণসংযোগ শেষে মামুন শিকদার হাটে আগত সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।



সোশ্যাল মিডিয়া
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

ব্রেকিং নিউজ
কালকিনিতে সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদারের গণসংযোগ ও মতবিনিময়কালকিনি পৌরসভায় মেয়র পদে বিএনপির সমর্থন প্রত্যাশী মামুন শিকদারের ঈদ শুভেচ্ছাপ্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান -এমপি খোকনকালকিনিতে ভুয়া ডাঃ সে‌জে চি‌কিৎসা দেওয়ার অপরা‌ধে এক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কে জ‌রিমানাকালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাবার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিতকালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাকিমের পিতার দাফন সম্পন্নষড়যন্ত্র করে কেউ ক্ষতি করতে পারবে না, জনগণের মেন্ডেট নিয়ে এই সরকার গঠিত -এমপি আনিছুর রহমানমাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগগাজীপুরে ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলায় মানববন্ধন।চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা