বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

বাকেরগঞ্জে নতুন আলোচনার কেন্দ্র এম আনোয়ার হোসেন শিকদার, নেতৃত্বে নতুন প্রত্যাশা

বাকেরগঞ্জে নতুন আলোচনার কেন্দ্র এম আনোয়ার হোসেন শিকদার, নেতৃত্বে নতুন প্রত্যাশা                           মনিরুল ইসলাম মিলন বাকেরগঞ্জ থেকে ।। 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ছোট থেকে বড়—সবার মুখে এখন একটি নাম ঘুরছে, এম আনোয়ার হোসেন শিকদার। দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করার পর সম্প্রতি তিনি দেশে ফিরে স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ায় তাকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে।
এক সময়ের শিবির নেতা হিসেবে পরিচিত এম আনোয়ার হোসেন শিকদার দেশে ফেরার পর অল্প সময়ের মধ্যেই বাকেরগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তুলেছেন। স্থানীয়দের দাবি, মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়ানো, সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের খোঁজখবর নেওয়ার কারণে দ্রুতই তিনি অনেকের আস্থার জায়গা করে নিয়েছেন।
রাজনৈতিক অঙ্গনেও তাকে ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, তাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জে আবারও নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে এবং দলটির নেতাকর্মীদের মধ্যেও নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
এদিকে এম আনোয়ার হোসেন শিকদারের স্বপ্ন—বাকেরগঞ্জকে একটি আধুনিক ও সমৃদ্ধ শিল্পনগরীতে রূপান্তর করা। নদীমাতৃক এই সম্ভাবনাময় জনপদে শিল্প-কারখানা, কুটির শিল্প ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটিয়ে স্থানীয় মানুষের হাতে সম্মানজনক কর্মসংস্থান তুলে দেওয়ার পরিকল্পনার কথাও তিনি বিভিন্ন সময়ে তুলে ধরেছেন।
স্থানীয় অনেকের মতে, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে এম আনোয়ার হোসেন শিকদারের নাম এখন আলোচনায় রয়েছে। অনেকেই তাকে ভবিষ্যৎ উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।
তাদের প্রত্যাশা, পরিকল্পিত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের কল্যাণে কাজের মাধ্যমে বাকেরগঞ্জ একদিন একটি সুখী ও সমৃদ্ধ জনপদে পরিণত হবে।



সোশ্যাল মিডিয়া
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

ব্রেকিং নিউজ
কালকিনিতে সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদারের গণসংযোগ ও মতবিনিময়কালকিনি পৌরসভায় মেয়র পদে বিএনপির সমর্থন প্রত্যাশী মামুন শিকদারের ঈদ শুভেচ্ছাপ্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান -এমপি খোকনকালকিনিতে ভুয়া ডাঃ সে‌জে চি‌কিৎসা দেওয়ার অপরা‌ধে এক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কে জ‌রিমানাকালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাবার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিতকালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাকিমের পিতার দাফন সম্পন্নষড়যন্ত্র করে কেউ ক্ষতি করতে পারবে না, জনগণের মেন্ডেট নিয়ে এই সরকার গঠিত -এমপি আনিছুর রহমানমাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগগাজীপুরে ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলায় মানববন্ধন।চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা