বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাবার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাবার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

বি.এম. হা‌নিফ, কালকিনি থে‌কে

​মাদারীপুরের কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক আশরাফুর রহমান হাকিমের বাবা মরহুম সেকান্দার আলী হাওলাদারের রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কালকিনি মডেল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে এই দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
​দোয়া ও মোনাজাতে মরহুমের রুহের মাগফেরাত (ক্ষমা) ও উচ্চ মর্যাদা কামনা করা হয়। একই সাথে আল্লাহর দরবারে মরহুমের কবরের শাস্তি লাঘব, রহমত, জান্নাতুল ফিরদাউসে স্থান এবং কবরের আজাব থেকে মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। মোনাজাতে মরহুমের পরিবারের সদস্যরাও অংশ নেন।
​উল্লেখ্য, গত ১০ মে (রবিবার) রাত ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে কালকিনি পৌরসভার ৭নং ওয়ার্ডের ঝাউতলা এলাকার বাসিন্দা সেকান্দার আলী হাওলাদার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
​উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন
কাল‌কি‌নি ম‌ডেল প্রেসক্লা‌বের সভাপ‌তি ​মিজানুর রহমান,জেলা সাংবা‌দিক সংগঠ‌নের নেতা এস.এম.আরাফাত হাসান,
সাধারণ সম্পাদক​ আশরাফুর রহমান হাকিম,
কাল‌কি‌নি সাংবা‌দিক ফোরাম এর সভাপ‌তি ‌শেখ লিয়াকত হো‌সেন​,ডাসার উপ‌জেলা প্রেসক্লা‌বের সভাপ‌তি আতিকুর রহমান আজাদ,
ভূরঘাটা প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক ​ম.ম হারুনুর রশীদ,কাল‌কি‌নি সাংবা‌দিক ফোরা‌মের সাধারণ সম্পাদক সাহাদাত ওয়া‌শিম
​এ সময় উপ‌স্থিত ছি‌লেন ম‌ডেল প্রেসক্লা‌বের বি.এম. হানিফ,খন্দকার শামীম, রা‌জিব আহ‌ম্মেদ, রনি আহমেদ নিপুল,আজাদ হো‌সেন, রাজু আহমেদ, ইশতিয়াক চঞ্চল, শাওন বল,ইব্রাহিম সবুজ,রোমান বেপারী ও আতিক হাসান.আকতার হো‌সেন,ইজাজুল,ইমরান হো‌সেন ইমনসহ শ্রেণিপেশার সাধারণ মানুষ।



সোশ্যাল মিডিয়া
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

ব্রেকিং নিউজ
কালকিনিতে সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদারের গণসংযোগ ও মতবিনিময়কালকিনি পৌরসভায় মেয়র পদে বিএনপির সমর্থন প্রত্যাশী মামুন শিকদারের ঈদ শুভেচ্ছাপ্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান -এমপি খোকনকালকিনিতে ভুয়া ডাঃ সে‌জে চি‌কিৎসা দেওয়ার অপরা‌ধে এক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কে জ‌রিমানাকালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাবার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিতকালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাকিমের পিতার দাফন সম্পন্নষড়যন্ত্র করে কেউ ক্ষতি করতে পারবে না, জনগণের মেন্ডেট নিয়ে এই সরকার গঠিত -এমপি আনিছুর রহমানমাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগগাজীপুরে ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলায় মানববন্ধন।চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা