বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

ঢাকা বিশ্বাবদ‌্যালয় শিক্ষার্থীদের সংগঠন “অপরাজেয়” এর নতুন কমিটি ঘোষণা সভাপ‌তি-শাহীন ও সম্পাদক-জহিরুল

ঢাকা বিশ্বাবদ‌্যালয় শিক্ষার্থীদের সংগঠন “অপরাজেয়” এর নতুন কমিটি ঘোষণা সভাপ‌তি-শাহীন ও সম্পাদক-জহিরুল

বি.এম.হা‌নিফ (মাদারীপুর থেকে )
​ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার উপজেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন “অপরাজেয়” (কালকিনি-ডাসার উপজেলা শিক্ষার্থী পরিষদ) এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়। অনু‌মোদন ক‌রেন সভাপ‌তি মোঃ সাইফুল কাজী ও সাধারণ সম্পাদক মোঃ রা‌সেল।
​নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শাহীন বিশ্বাস (শাহীন মুনতাসীর) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জহিরুল ইসলাম অমি।
​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হয়েছে। “স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই” স্লোগানকে ধারণ করে ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কালকিনি ও ডাসার উপজেলার শিক্ষার্থীদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং মেধা বিকাশে কাজ করে যাচ্ছে।
​নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, তারা শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে বদ্ধপরিকর। বিশেষ করে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের সহযোগিতা এবং পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করাই হবে তাদের মূল লক্ষ্য।



সোশ্যাল মিডিয়া
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

ব্রেকিং নিউজ
কালকিনিতে সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদারের গণসংযোগ ও মতবিনিময়কালকিনি পৌরসভায় মেয়র পদে বিএনপির সমর্থন প্রত্যাশী মামুন শিকদারের ঈদ শুভেচ্ছাপ্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান -এমপি খোকনকালকিনিতে ভুয়া ডাঃ সে‌জে চি‌কিৎসা দেওয়ার অপরা‌ধে এক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কে জ‌রিমানাকালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাবার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিতকালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাকিমের পিতার দাফন সম্পন্নষড়যন্ত্র করে কেউ ক্ষতি করতে পারবে না, জনগণের মেন্ডেট নিয়ে এই সরকার গঠিত -এমপি আনিছুর রহমানমাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগগাজীপুরে ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলায় মানববন্ধন।চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা