বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান -এমপি খোকন

প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান -এমপি খোকন

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, দেশের ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা শুরু হয়েছে। তবে ধৈর্য ধরে কাজ করলে দেশ আরও এগিয়ে যাবে এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।

বৃহস্পতিবার সকালে কালকিনি পৌরসভা চত্বরে ঈদুল আজহা উপলক্ষে অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে পরিবারপ্রতি ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে অসহায় মানুষের জন্য ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে, যাতে তারা সুন্দরভাবে ঈদুল আজহা উদযাপন করতে পারেন। রোজার ঈদের মতো কোরবানির ঈদও যেন সবাই আনন্দের সঙ্গে পালন করতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাল‌কি‌নি উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার সাইফ-উল-আ‌রেফীন, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি,উপ‌জেলা যুবদল নেতা মামুন শিকদার,যুবদল নেতা শামীম মোল্লা,উপ‌জেলা ছাত্রদ‌লের আহবায়ক নজরুল ইসলাম হাওলাদাারসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



সোশ্যাল মিডিয়া
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

ব্রেকিং নিউজ
কালকিনিতে সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদারের গণসংযোগ ও মতবিনিময়কালকিনি পৌরসভায় মেয়র পদে বিএনপির সমর্থন প্রত্যাশী মামুন শিকদারের ঈদ শুভেচ্ছাপ্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান -এমপি খোকনকালকিনিতে ভুয়া ডাঃ সে‌জে চি‌কিৎসা দেওয়ার অপরা‌ধে এক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কে জ‌রিমানাকালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাবার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিতকালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাকিমের পিতার দাফন সম্পন্নষড়যন্ত্র করে কেউ ক্ষতি করতে পারবে না, জনগণের মেন্ডেট নিয়ে এই সরকার গঠিত -এমপি আনিছুর রহমানমাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগগাজীপুরে ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলায় মানববন্ধন।চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা