বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

কালকিনিতে পুলিশের বিশেষ অভিযানে ৫ ওয়ারেন্টের ২ আসামি গ্রেফতার

কালকিনিতে পুলিশের বিশেষ অভিযানে ৫ ওয়ারেন্টের ২ আসামি গ্রেফতার
কাল‌কি‌নি (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৫টি ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কালকিনি থানা পুলিশ।
​পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় কালকিনি থানার এসআই মোবারক হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতরা হলেন—পৌর এলাকার দড়িচর লক্ষ্মীপুর গ্রামের নুরু করিম সরদার এবং লক্ষ্মীপুর ইউনিয়নের কানুরগাঁও গ্রামের মোঃ হাসান আল মামুন। তাদের বিরুদ্ধে মোট ৫টি মামলার ওয়ারেন্ট ছিল।
​কালকিনি থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের আজ শুক্রবার (১০ এ‌প্রিল) সকালে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
​এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলায় মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ সকল অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশ কোনো প্রকার আপস করবে না।



সোশ্যাল মিডিয়া
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

ব্রেকিং নিউজ
কালকিনিতে সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদারের গণসংযোগ ও মতবিনিময়কালকিনি পৌরসভায় মেয়র পদে বিএনপির সমর্থন প্রত্যাশী মামুন শিকদারের ঈদ শুভেচ্ছাপ্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান -এমপি খোকনকালকিনিতে ভুয়া ডাঃ সে‌জে চি‌কিৎসা দেওয়ার অপরা‌ধে এক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কে জ‌রিমানাকালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাবার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিতকালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাকিমের পিতার দাফন সম্পন্নষড়যন্ত্র করে কেউ ক্ষতি করতে পারবে না, জনগণের মেন্ডেট নিয়ে এই সরকার গঠিত -এমপি আনিছুর রহমানমাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগগাজীপুরে ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলায় মানববন্ধন।চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা