বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

কাল‌কি‌নি‌তে ৩ কো‌টি টাকা ও স্বর্ণালংকার নি‌য়ে উধাও ব‌্যবসায়ী!

কাল‌কি‌নি‌তে ৩ কো‌টি টাকা ও স্বর্ণালংকার নি‌য়ে উধাও ব‌্যবসায়ী!

কাল‌কি‌নি (মাদারীপুর) প্র‌তি‌নি‌ধিঃ মাদারীপু‌রের কাল‌কি‌নি উপ‌জেলার ফা‌সিয়াতলা হা‌টের অর্জুন কর্মকার না‌মে এক স্বর্ণ ব‌্যবসায়ীর বিরু‌দ্ধে গ্রাহক‌দের প্রায় ৩ কো‌টি নগদ টাকা ও বিপুল প‌রিমাণ স্বর্ণালংকার নি‌য়ে উধাও হওয়ার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। গত বুধবার (১ এ‌প্রিল) এ ঘটনা ঘ‌টে।
​স্থানীয় ও সরজ‌মি‌নে প্রাপ্ত তথ্যে জানা যায়, ফা‌সিয়াতলা হা‌টের স্বর্ণ ব‌্যবসায়ী অর্জুন কর্মকার দীর্ঘদিন ধ‌রে স্থানীয় বহু গ্রাহ‌কের কাছ থে‌কে বিপুল অংকের টাকা ও স্বর্ণালংকার গচ্ছিত রেখেছিলেন। বুধবার হঠাৎ তি‌নি দোকান ও এলাকা ছে‌ড়ে আত্মগোপন করেন।
​ভুক্ত‌ভো‌গী গ্রাহকদের মধ্যে জ‌সিম সরদা‌রের ৪৫ লক্ষ টাকা, দোকান মা‌লিক মাহবু‌বের ভাড়াসহ ১ লক্ষ ২৪ হাজার টাকা এবং শা‌মিম সরদার ও নিয়ামত সরদারসহ আরও অ‌নেক গ্রাহকের কা‌ছে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার নি‌য়ে তি‌নি পা‌লি‌য়ে‌ছেন ব‌লে অ‌ভি‌যোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ ও দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা।
​এ ব‌্যাপা‌রে কাল‌কি‌নি থানায় গ্রাহক‌দের পক্ষ থে‌কে এক‌টি অ‌ভি‌যোগ দা‌য়ের করা হ‌য়ে‌ছে।
​এ বিষয়ে ফা‌সিয়াতলা হাট ক‌মি‌টির সভাপ‌তি মামুন সরদার সাংবা‌দিক‌দের ব‌লেন, “আ‌মি বিষয়টি শু‌নে‌ছি। গ্রাহক‌দের অ‌ভি‌যোগের ভি‌ত্তি‌তে বিষয়‌টি দ্রুত সমাধান করার চেষ্টা করা হ‌বে।”



সোশ্যাল মিডিয়া
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

ব্রেকিং নিউজ
কালকিনিতে সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদারের গণসংযোগ ও মতবিনিময়কালকিনি পৌরসভায় মেয়র পদে বিএনপির সমর্থন প্রত্যাশী মামুন শিকদারের ঈদ শুভেচ্ছাপ্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান -এমপি খোকনকালকিনিতে ভুয়া ডাঃ সে‌জে চি‌কিৎসা দেওয়ার অপরা‌ধে এক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কে জ‌রিমানাকালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাবার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিতকালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাকিমের পিতার দাফন সম্পন্নষড়যন্ত্র করে কেউ ক্ষতি করতে পারবে না, জনগণের মেন্ডেট নিয়ে এই সরকার গঠিত -এমপি আনিছুর রহমানমাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগগাজীপুরে ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলায় মানববন্ধন।চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা