বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

মাদারীপুরে ডিস ব্যবসায়ী আলমগীর হাওলাদার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

মাদারীপুরে ডিস ব্যবসায়ী আলমগীর হাওলাদার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে আলোচিত ডিস ব্যবসায়ী আলমগীর হাওলাদার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নতুন মাদারীপুর এলাকার সর্বস্তরের জনগণ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পার হলেও এখনো মূল আসামিরা গ্রেপ্তার হয়নি। তারা অভিযোগ করেন, মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, লাভলু হাওলাদারের নেতৃত্বে একটি চক্র বিএনপি ও ছাত্রদলের নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্ম করে আসছে। দ্রুত এসব সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাদারীপুর সদর মডেল থানার সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়।
এ সময় বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে ফাঁসির দাবি জানান।
এদিকে, মাদারীপুর সদর মডেল থানার ওসি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।
স্থানীয়দের আশা, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনবে।
প্রতিবেদন: মোঃ তরিকুল ইসলাম রিপন
স্থান: মাদারীপুর
তারিখ: ১৫ মার্চ ২০২৬



সোশ্যাল মিডিয়া
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

ব্রেকিং নিউজ
কালকিনিতে সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদারের গণসংযোগ ও মতবিনিময়কালকিনি পৌরসভায় মেয়র পদে বিএনপির সমর্থন প্রত্যাশী মামুন শিকদারের ঈদ শুভেচ্ছাপ্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান -এমপি খোকনকালকিনিতে ভুয়া ডাঃ সে‌জে চি‌কিৎসা দেওয়ার অপরা‌ধে এক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কে জ‌রিমানাকালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাবার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিতকালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাকিমের পিতার দাফন সম্পন্নষড়যন্ত্র করে কেউ ক্ষতি করতে পারবে না, জনগণের মেন্ডেট নিয়ে এই সরকার গঠিত -এমপি আনিছুর রহমানমাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগগাজীপুরে ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলায় মানববন্ধন।চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা