বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

রাজৈরে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: মূল অভিযুক্ত তামিম গ্রেফতার, কারাগারে প্রেরণ

  1. মাদারীপুর প্রতিনিধি।। মাদারীপুরের রাজৈরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়  মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মূল আসামী তামিম মাতুব্বরকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) সকালে তাকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

​মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার লখন্ডা গ্রামের ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল একই এলাকার তামিম মাতুব্বর। বারবার কুপ্রস্তাব ও প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই ছাত্রীর ওপর ক্ষিপ্ত ছিল তামিম।

​গত কয়েকদিন আগে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নির্জন স্থানে ওত পেতে থাকা তামিম ও তার সহযোগীরা ওই ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরিবারের অভিযোগ, একটি অজ্ঞাত স্থানে আটকে রেখে সারা রাত তাকে ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগীকে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।

​স্বজনরা ছাত্রীকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করেন। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে এবং ডাক্তারি পরীক্ষা (মেডিকেল টেস্ট) সম্পন্ন হয়েছে।

​রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন:

​”মামলা দায়েরের পরপরই আমরা অভিযানে নামি। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে সীমান্তবর্তী এলাকা থেকে প্রধান আসামী তামিমকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য দিকগুলো গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।”



সোশ্যাল মিডিয়া
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

ব্রেকিং নিউজ
কালকিনিতে সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদারের গণসংযোগ ও মতবিনিময়কালকিনি পৌরসভায় মেয়র পদে বিএনপির সমর্থন প্রত্যাশী মামুন শিকদারের ঈদ শুভেচ্ছাপ্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান -এমপি খোকনকালকিনিতে ভুয়া ডাঃ সে‌জে চি‌কিৎসা দেওয়ার অপরা‌ধে এক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কে জ‌রিমানাকালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাবার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিতকালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাকিমের পিতার দাফন সম্পন্নষড়যন্ত্র করে কেউ ক্ষতি করতে পারবে না, জনগণের মেন্ডেট নিয়ে এই সরকার গঠিত -এমপি আনিছুর রহমানমাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগগাজীপুরে ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলায় মানববন্ধন।চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা