বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

কেরানীগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চেয়েছেন মোঃ রুপচান

কেরানীগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চেয়েছেন মোঃ রুপচান

মোঃ শরিফুল ইসলাম আকন :-

কেরানীগঞ্জ উপজেলার সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রুপচাঁন কেরানীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।মোঃ রুপচাঁন বর্তমানে মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল বিএনপি’র সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জের সাধারণ মানুষের অধিকার আদায় ও সংগঠনকে সুসংগঠিত করতে মোঃ রুপচাঁন কাজ করে আসছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মোঃ রুপচাঁন বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। কেরানীগঞ্জ উপজেলার উন্নয়ন,সংগঠনকে সুসংগঠিত রাখা, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তরুণ সমাজকে মাদক মুক্ত রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই আমার লক্ষ্য। আগামী দিনে সুযোগ পেলে উপজেলাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”

তিনি আরও বলেন, কেরানীগঞ্জকে একটি আধুনিক, উন্নত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে তিনি সকলের আন্তরিক দোয়া ও সমর্থন কামনা করেন।

উল্লেখ্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মাঝে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মোঃ রুপচাঁন ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।



সোশ্যাল মিডিয়া
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

ব্রেকিং নিউজ
কালকিনিতে সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদারের গণসংযোগ ও মতবিনিময়কালকিনি পৌরসভায় মেয়র পদে বিএনপির সমর্থন প্রত্যাশী মামুন শিকদারের ঈদ শুভেচ্ছাপ্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান -এমপি খোকনকালকিনিতে ভুয়া ডাঃ সে‌জে চি‌কিৎসা দেওয়ার অপরা‌ধে এক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কে জ‌রিমানাকালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাবার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিতকালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাকিমের পিতার দাফন সম্পন্নষড়যন্ত্র করে কেউ ক্ষতি করতে পারবে না, জনগণের মেন্ডেট নিয়ে এই সরকার গঠিত -এমপি আনিছুর রহমানমাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগগাজীপুরে ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলায় মানববন্ধন।চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা