বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট সেই স্কুলছাত্রের মৃত্যু

​কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট সেই স্কুলছাত্রের মৃত্যু

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে ভবনের ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ১২ বছর বয়সী স্কুলছাত্র রবিউল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
​নিহত রবিউল কালকিনি পৌরসভার ভূরঘাটা মজিদবাড়ি বাসস্ট্যান্ড এলাকার ফল ব্যবসায়ী খোকন সরদারের ছেলে এবং গোপালপুর ৯নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল ৫ টার সময় কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর এলাকায় নয়ন হাওলাদারের একটি অপরিকল্পিতভাবে নির্মিত ভবনের ছাদে ঘুড়ি ওড়াতে যায় রবিউল ও তার সহপাঠী রেদোয়ান। ওড়ানোর এক পর্যায়ে তাদের ঘুড়িটি ভবনের পাশ দিয়ে যাওয়া ১ লক্ষ ৩৩ হাজার ভোল্টেজের হাইভোল্টেজ বিদ্যুৎ লাইনের টাওয়ারে আটকে যায়। রবিউল ঘুড়িটি নামাতে গেলে শক্তিশালী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় প্রেরণ করেন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে সে না ফেরার দেশে চলে যায়।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, “ঘটনাটি জানার পর এসআই সারোয়ারকে সরেজমিনে তদন্তের জন্য পাঠানো হয়েছিল। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
​এদিকে, জনবসতি এলাকায় অপরিকল্পিতভাবে হাইভোল্টেজ লাইনের নি‌চে ভবন নির্মাণ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



সোশ্যাল মিডিয়া
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

ব্রেকিং নিউজ
কালকিনিতে সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদারের গণসংযোগ ও মতবিনিময়কালকিনি পৌরসভায় মেয়র পদে বিএনপির সমর্থন প্রত্যাশী মামুন শিকদারের ঈদ শুভেচ্ছাপ্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান -এমপি খোকনকালকিনিতে ভুয়া ডাঃ সে‌জে চি‌কিৎসা দেওয়ার অপরা‌ধে এক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কে জ‌রিমানাকালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাবার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিতকালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাকিমের পিতার দাফন সম্পন্নষড়যন্ত্র করে কেউ ক্ষতি করতে পারবে না, জনগণের মেন্ডেট নিয়ে এই সরকার গঠিত -এমপি আনিছুর রহমানমাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগগাজীপুরে ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলায় মানববন্ধন।চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা