শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

কালকিনি মডেল প্রেসক্লাবে ইশতিয়াক আহম্মেদ চঞ্চলের জন্মদিন পালন

কালকিনি মডেল প্রেসক্লাবে ইশতিয়াক আহম্মেদ চঞ্চলের জন্মদিন পালন

কাল‌কি‌নি প্র‌তি‌নি‌ধিঃ

মাদারীপুরের কালকিনিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে কালকিনি মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইশতিয়াক আহম্মেদ চঞ্চলের ৩৯তম জন্মদিন পালন করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় কালকিনি মডেল প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে এ জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয়।

এ সময় কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুর রহমান হাকিম শুভেচ্ছা বক্তব্যে বলেন, সহকর্মীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে পেরে আমরা আনন্দিত। আমরা কামনা করি তার প্রতিটি দিন সুন্দর ও আনন্দময় হোক এবং তিনি সাংবাদিকতার মাধ্যমে সমাজের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইশতিয়াক আহম্মেদ চঞ্চল তার বক্তব্যে বলেন, আমি মডেল প্রেসক্লাবের সকল সম্মানিত সদস্যের প্রতি কৃতজ্ঞ। পবিত্র রমজান মাসে আমার জন্মদিনে আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তা আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক মিজানুর রহমান, দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার সাংবাদিক বি. এম. হানিফ, সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকা এবং চ্যানেল এ ওয়ান টিভির সাংবাদিক আশরাফুর রহমান হাকিম, দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক রনি আহম্মেদ নিপুল, দৈনিক আমার সংবাদ পত্রিকার সাংবাদিক মো. রাজু আহম্মেদ, এস টেলিভিশনের সাংবাদিক ইব্রাহিম সবুজ, দৈনিক আজকের দর্পণ পত্রিকার সাংবাদিক ইশতিয়াক আহম্মেদ চঞ্চল, দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক খন্দকার শামীম হোসাইন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রাজীব আহম্মেদ, চ্যানেল নাইন টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি শাওন বল, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সাংবাদিক মো. রোমান বেপারী, দৈনিক যায়যায়কাল পত্রিকার প্রতিনিধি আজাদ হোসেন এবং সাপ্তাহিক আনন্দবাজার পত্রিকার সাংবাদিক মো. ইমরান হোসেন ইমনসহ আরও অনেকে।



সোশ্যাল মিডিয়া
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

ব্রেকিং নিউজ
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলাকাল‌কি‌নি‌তে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও একা‌ডে‌মি মস‌জি‌দের উ‌দ্বোধনডাসারে বাংলা নববর্ষ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিতকালকিনিতে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিতঢাকা-ব‌রিশাল মহাসড়‌কে যা‌ন্ত্রিক ত্রু‌টি‌তে সাকুরা পরিবহনে অগ্নিকাণ্ড,নিহত-১কালকিনিতে দেশি ছাগল পালনে স্বাবলম্বী লাকি বেগমসালাহ উদ্দিন মাহমুদ: সংক্ষিপ্ত পরিচিতিকালকিনিতে পুলিশের বিশেষ অভিযানে ৫ ওয়ারেন্টের ২ আসামি গ্রেফতারকালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট সেই স্কুলছাত্রের মৃত্যুকালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্র আহত,আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ