শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্র আহত,আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্র আহত,আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

বি.এম.হা‌নিফ​,কালকিনি মাদারীপুর থেকে। 
​মাদারীপুরের কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের টাওয়ারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল সরদার (১২) নামের এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। আজ বুধবার (৮ এ‌প্রিল) বিকেলে কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
​আহত রবিউল সরদার ওই এলাকার খোকন সরদারের ছেলে।
​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রবিউল স্থানীয় নয়ন হাওলাদারের বিল্ডিংয়ের ছাদে ঘুড়ি ওড়াতে যায়। এসময় তার ঘুড়িটি পাশের ১ লক্ষ ৩৩ হাজার ভোল্টেজের একটি বিদ্যুৎ টাওয়ারের তারে আটকে যায়। রবিউল ঘুড়িটি ছাড়ানোর চেষ্টা করলে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
​পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির শরীরের বড় একটি অংশ ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করা হয়েছে।
​বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



সোশ্যাল মিডিয়া
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

ব্রেকিং নিউজ
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলাকাল‌কি‌নি‌তে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও একা‌ডে‌মি মস‌জি‌দের উ‌দ্বোধনডাসারে বাংলা নববর্ষ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিতকালকিনিতে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিতঢাকা-ব‌রিশাল মহাসড়‌কে যা‌ন্ত্রিক ত্রু‌টি‌তে সাকুরা পরিবহনে অগ্নিকাণ্ড,নিহত-১কালকিনিতে দেশি ছাগল পালনে স্বাবলম্বী লাকি বেগমসালাহ উদ্দিন মাহমুদ: সংক্ষিপ্ত পরিচিতিকালকিনিতে পুলিশের বিশেষ অভিযানে ৫ ওয়ারেন্টের ২ আসামি গ্রেফতারকালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট সেই স্কুলছাত্রের মৃত্যুকালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্র আহত,আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ